বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এখানে ব্যবহারকারীরা খুব সহজেই সার্চ বারে গিয়ে পছন্দের গান, সিনেমা বা বিভিন্ন ভিডিও খুঁজে দেখতে পারেন। এবার এই ভিডিও সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একটি নতুন ফিচার চালু করার পরিকল্পনা করছে ইউটিউব। ‘আস্ক ইউটিউব’ নামে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু শব্দ লিখে সার্চ না করে চ্যাটের মাধ্যমে সরাসরি কথা বলে পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন।

ইউটিউব

Advertisement

বর্তমানে ইউটিউবে লেখা বা ভয়েস সার্চের মাধ্যমে ভিডিও খোঁজা যায়। তবে নতুন এই এআই ফিচারে ব্যবহারকারীরা একটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে অথবা নির্দিষ্ট নির্দেশনা দিয়ে সহজেই ভিডিও খুঁজে পাবেন। এতে সার্চ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

‘আস্ক ইউটিউব’ মূলত একটি চ্যাটভিত্তিক সার্চ ব্যবস্থা। এটি শুধু ভিডিও খুঁজে দেবে না, বরং ভিডিওর সংক্ষিপ্ত বিবরণ তৈরি করবে, নির্দিষ্ট বিষয়ে প্রশ্নের উত্তর দেবে এবং প্রয়োজনীয় তথ্যও উপস্থাপন করবে। ফলে কোনো ভিডিওতে থাকা বিষয় বা পণ্য সম্পর্কে জানতে আলাদা কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না।

ইউটিউব জানিয়েছে, এই ফিচার চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ ফলাফলের বদলে একটি চ্যাট ইন্টারফেস খুলবে। ব্যবহারকারীরা সেখানে প্রশ্ন লিখতে পারবেন অথবা আগে থেকে দেওয়া নির্দেশনা বেছে নিতে পারবেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত উত্তর দেবে এবং ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে তুলে ধরবে। ভিডিও চালানোর সময়ও এই ফিচার প্রাসঙ্গিক তথ্য দেখাবে।

বর্তমানে ‘আস্ক ইউটিউব’ সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, যা কেবল ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.