ইউটিউব ব্যবহারকারীদের জন্য নতুন একটি আপডেট এসেছে, যার মাধ্যমে তারা চাইলে শর্ট-ফরম ভিডিও বা ‘শর্টস’ পুরোপুরি বন্ধ করতে পারবেন। নতুন এই ফিচারে ‘শর্টস ফিড লিমিট’ শূন্য মিনিটে সেট করার সুযোগ রাখা হয়েছে, ফলে মোবাইল অ্যাপে শর্টস আর প্রদর্শিত হবে না।

প্রযুক্তি বিষয়ক মাধ্যম এনগ্যাজেট জানায়, এর আগে গত বছরের অক্টোবরে ইউটিউব এই ফিচার চালু করেছিল। তবে তখন শর্টস দেখার সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট, যা শেষ হলে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য নোটিফিকেশন দেখানো হতো।
নতুন আপডেটে এই সীমা আরও কমিয়ে ব্যবহারকারীদের জন্য ‘০ মিনিট’ অপশন যুক্ত করা হয়েছে। এর ফলে শর্টস ফিড সম্পূর্ণভাবে বন্ধ করার সুবিধা পাওয়া যাচ্ছে।
ইউটিউব জানিয়েছে, এটি মূলত প্রথমে প্যারেন্টাল কন্ট্রোল ফিচারের অংশ ছিল। তবে এখন এটি সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। সেটিংস পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে, স্ক্রলিং বন্ধ থাকলেও মাঝে মাঝে কিছু শর্টস দেখা যেতে পারে।
ফিচারটি চালু করতে ব্যবহারকারীদের মোবাইল ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস > টাইম ম্যানেজমেন্ট > ডেইলি লিমিট > শর্টস ফিড লিমিট অপশনে যেতে হবে। সেখানে ‘০ মিনিট’ নির্বাচন করলে শর্টস বন্ধ করা যাবে।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করতে পারবেন, যেখানে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত শর্টস দেখার সুযোগ রাখা হয়েছে।
সূত্র: এনগ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


