Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রেন রট-এই শব্দটিই এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দের তকমা বাগিয়ে নিয়েছে। তবে এই শব্দটার সাথে অনেকেই তেমন পরিচিত নন। ভাবছেন এটা আবার কি?

জানা গেছে, দীর্ঘসময় ফোন স্ক্রল করতে করতে ক্লান্ত অনুভব করা কিংবা মনে হতে থাকা চারপাশ শূন্য। হয়তো আপনি ভুলেই গেছেন, কেন ফোনটা হাতে নিয়েছিলেন বা কী করার কথা ছিল আপনার? তাহলেই আপনি ‘ব্রেন রট’ সমস্যার ভুগছেন।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞদের মত টেনে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট বেশি দেখলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। আর সেই অবস্থা বোঝাতেই এ শব্দ ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, ‘শব্দটির জনপ্রিয়তাই বলে দেয় আমরা কেমন সময়ে বসবাস করছি।’

‘ব্রেন’ মানে মস্তিষ্ক, ‘রট’ মানে পচন। যখন আপনি একটানা তুচ্ছ বা বুদ্ধিহীন কোনো কাজ করে যান, যেখানে আপনার মস্তিষ্কের ব্যবহার নেই বললেই চলে, তখন আপনার মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। সেই অবস্থাকেই বলে ব্রেন রট। শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ১৮৫৪ সালে প্রকাশিত তার বই ‘ওয়াল্ডেন’-এ প্রথম এই শব্দের দেখা মেলে। তবে সেখানে ঠিক এখনকার প্রচলিত অর্থে ব্রেন রট শব্দটি ব্যবহার করেননি থরো।

অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, ‘গত দুই দশকে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দগুলোর দিকে তাকালে বোঝা যায়, ভার্চুয়াল জগতের বিকাশ ও ইন্টারনেট সংস্কৃতি আমাদের জীবনের সঙ্গে কতটা মিশে গেছে।’

গতবছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.