Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ‘অতিরিক্ত শক্তিশালী’ হওয়ায় বন্ধ হলো ক্লড-ফাইভ এআই
বিজ্ঞান ও প্রযুক্তি

‘অতিরিক্ত শক্তিশালী’ হওয়ায় বন্ধ হলো ক্লড-ফাইভ এআই

By Shamim RezaJune 13, 20262 Mins Read

অত্যন্ত শক্তিশালী হওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। সেই আশঙ্কার জেরে মার্কিন নিষেধাজ্ঞায় অ্যানথ্রোপিক তাদের ক্লড ফাইভ ও মাইথোস ফাইভ মডেলের সেবা সাময়িকভাবে বন্ধ করেছে।

ai

Advertisement

পাবলিক রিলিজের মাত্র কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি রপ্তানি নিয়ন্ত্রণ নির্দেশ জারি করা হয়। ওই নির্দেশনায় বলা হয়, কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন, এই নতুন এআই মডেলগুলো ব্যবহার করতে পারবেন না।

শুধু সাধারণ ব্যবহারকারী নয়, অ্যানথ্রোপিকের সঙ্গে যুক্ত বিদেশি প্রকৌশলী ও গবেষকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য করা হয়েছে। ফলে আইনি জটিলতা এড়াতে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্যই সাময়িকভাবে সেবাটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

চলতি ৯ জুন অ্যানথ্রোপিক তাদের নতুন প্রজন্মের মাইথোস ক্লাসের দুটি মডেল ক্লড ফাইভ এবং ক্লড মাইথোস ফাইভ উন্মুক্ত করে। বাজারে ছাড়ার আগেই প্রতিষ্ঠানটি মডেলগুলোকে অতিরিক্ত শক্তিশালী বলে উল্লেখ করেছিল।

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, এই এআই মডেল হ্যাকিং বা সাইবার নিরাপত্তা ভাঙার ক্ষেত্রে বিপজ্জনকভাবে ব্যবহৃত হতে পারে। তাদের দাবি, একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই এআইকে ব্যবহার করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বা সামরিক নেটওয়ার্কে আঘাত হানার ঝুঁকি রয়েছে।

অ্যানথ্রোপিকের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্বও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিকে সাপ্লাই চেইন রিস্ক হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে সামরিক কাজে এআই ব্যবহারের অনুমতি না দেওয়ায় পেন্টাগনের সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হয়।

তবে এই সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছে অ্যানথ্রোপিক। এক বিবৃতিতে তারা জানায়, একটি সম্ভাব্য অপব্যবহারের অজুহাতে পুরো সেবা বন্ধ করা যৌক্তিক নয়। এতে এআই প্রযুক্তির ভবিষ্যৎ উদ্ভাবন বাধাগ্রস্ত হতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাজারের অন্যান্য এআই মডেলেও একই ধরনের সক্ষমতা রয়েছে, যা সাইবার নিরাপত্তা বিশ্লেষণে ব্যবহৃত হয়। বর্তমানে তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত সেবা চালুর আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে ক্লডের পুরোনো মডেলগুলো ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ক্লড-ফাইভ এআই
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026
টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

July 4, 2026

Latest News

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

রোবট

‘আমি রোবট নই’ প্রমাণে আসছে নতুন পদ্ধতি, ক্যামেরা ব্যবহার করে মানুষ শনাক্ত করবে গুগল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa