Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আওয়ামী লীগে কোন অপরাধীর আশ্রয় হবে না : কৃষিমন্ত্রী
জাতীয়

আওয়ামী লীগে কোন অপরাধীর আশ্রয় হবে না : কৃষিমন্ত্রী

By Shamim RezaOctober 5, 20192 Mins Read
Advertisement

2জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী কাউন্সিলে আওয়ামী লীগে কোন অপরাধী, মা’দক ও অবৈধ কারবারীদের আশ্রয় হবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রে অপরাধীদের বিষয়ে সুনিদিষ্টভাবে উল্লেখ করা হবে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ এদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। দেশব্যাপী আওয়ামী লীগের এই উন্নয়ন গুটিকয়েক লোকের কারণে ম্লান হতে পারে না।’

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো পেঁয়াজ ঘরে তুলতে পারেনি। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র সাময়িকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন মিয়ানমার ও তুরস্ক থেকে প্রচুর পেঁয়াজ দেশে আসছে। পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির কারণে বর্তমানে জেলহাজতে রয়েছে। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই করতে হবে। আইনকে নিদের্শ দিয়ে প্রধানমন্ত্রী কাউকেই মুক্ত করতে পারবেন না। এটা বিএনপির ভুল ধারণা। সরকার চাইলেই খালেদা জিয়া মুক্ত হতে পারবে বলে বিএনপি এমন অপপ্রচার করছে। তিনি বলেন, সরকার সবসময়ই খালেদা জিয়াকে বাংলাদেশের সবোর্চ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন আর বিদ্যুতের অভাব নেই। গ্রামের চিরায়ত অভাবী চিত্র প্রধানমন্ত্রী পাল্টে দিয়েছেন। গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে।

তিনি বলেন, টাঙ্গাইলে শিল্প-কারখানার জন্য বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে দুই হাজার একর জমির উপর ‘রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)’ প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণ চলছে। মহাসড়কগুলো চারলেন-ছয়লেনে উন্নীত করণের কাজ চলছে। এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত ৩০ ফুট প্রশস্ত সড়কের কাজ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হুদা ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা বকল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘আওয়ামী ‘জাতীয় অপরাধীর আশ্রয়, কৃষিমন্ত্রী কোন না লীগে হবে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
Latest News
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.