আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইয়ে ব্যাংকের লকার থেকে আনুমানিক ৫০০ কোটি রুপি মূল্যের পান্নার শিবলিঙ্গ উদ্ধার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। ইতোমধ্যেই আট সেন্টিমিটারের এই বিপুল মূল্যের শিবলিঙ্গ ঘিরে হইচই পড়ে গেছে চেন্নাইয়ের তাঞ্জাভুরে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গোপন সূত্রে তাঞ্জাভুরের এক ব্যক্তির কাছে প্রাচীন একটি শিবলিঙ্গ আছে বলে জানতে পারে সিআইডি।
খবর পেয়ে আরুলানন্দনগরের এনএ সামিয়াপ্পানের (৮০) বাড়িতে তল্লাশি চালান পুলিশের অতিরিক্ত মহাপরিচালক কে জয়ন্তী মুরলী ও তার দল। অভিযান চলাকালীন সামিয়াপ্পানকে না পেয়ে তার ছেলে এনএস অরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তাদের অরুণ জানান, তার বাবা ব্যাংকের লকারে একটি শিবলিঙ্গ রেখেছেন। এর বেশি তথ্য দিতে পারেননি তিনি।

এরপরই সিআইডি কর্মকর্তারা হানা দেন স্থানীয় ব্যাংকে। সেখান থেকে উদ্ধার করা হয় ৫৩০ গ্রাম ওজনের শিবলিঙ্গটি। একইসঙ্গে শিবলিঙ্গটির বর্তমান বাজারদর জানতেই চমকে ওঠেন তারা

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক কে জয়ন্তী মুরলী বলেন, শিবলিঙ্গটি সম্ভবত দক্ষিণ ভারতের কোনও মন্দির থেকে চুরি করা হয়েছিল। আশির দশকের শেষের দিকে বেশ কয়েকটি প্রাচীন মূর্তি এবং শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া সেই শিবলিঙ্গগুলোর মধ্যে এটি ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সামিয়াপ্পানকে। জানার চেষ্টা চলছে শিবলিঙ্গটি কোথা থেকে এবং কীভাবে তিনি পেয়েছেন। চুরির ঘটনায় তার কোনও সংশ্লিষ্টতা আছে কি-না তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, এবিপি

চুরির ব্রিফিংয়ের সময় পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.