Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রকেট হামলায় নিহত কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির নামাজে জানাজায় যোগ দিয়েছে অসংখ্য মানুষ। মধ্যপ্রাচ্যে ইরানি অপারেশনের দেখভাল করতেন কাশেম সোলেইমানি।  তার মৃত্যুর ‘বড় ধরণের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষজন ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে এবং শ্লোগান দেয়, ‘আমেরিকার মৃত্যু চাই’। শহরের অনেকগুলো রাস্তা জুড়ে মিছিল চলে। তাদের অনেকের হাতে ছিল সোলেইমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি।

তার মৃত্যুতে কয়েকদিন ধরে শোক পালন করতে যাচ্ছে ইরান ও ইরাকের সমর্থকরা। পরবর্তীতে তার লাশ ইরানে নিয়ে যাওয়া হবে এবং নিজ শহরে দাফন করা হবে।

বৃহস্পতিবার মার্কিন এক হামলায় কাশেম সোলেইমানিসহ মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদের একটি জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের নেতা ছিলেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শুরু করতে নয়, বরং যুদ্ধ বন্ধ করতেই সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়া হয়। ডোনাল্ড ট্রাম্প জানান, গতরাতে আমার নির্দেশে মার্কিন সেনাবাহিনী নির্ভুল হামলা চালায়। এতে কাসেম সোলায়মানি নিহত হয়েছেন আর একই সঙ্গে তার ত্রাসের রাজত্ব চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। মার্কিনিদের ওপর ভয়াবহ হামলার ছক কষছিলেন কাসেম, তাই তার নৃশংসতা থামিয়ে দেয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.