জুমবাংলা ডেস্ক: নওগাঁ ও ঠাকুরগাঁও জেলায় নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ দুটি পাবলিক বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ ও ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পৃথক আইন দুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ নিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ১০৮টি।

মন্ত্রিসভার বৈঠক (ছবি: পিআইডি)
Advertisement

আইনের খসড়ার বিষয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ’ আইনটি আজ মন্ত্রিসভায় আনা হয়।’

নওগাঁ-এর বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনটিতে ৫৬টি ধারা রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এতে দেশের রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। উনি স্বনামধন্য শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দু’জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।’

খসড়া আইনে আরও বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য বিধি-প্রবিধি করে নিতে পারবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই এলাকায় কোনও বিশ্ববিদ্যালয় নেই, সেটি করা হবে। এ বিশ্ববিদ্যালয়েও রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। এখানেও দু-জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।

২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.