Advertisement

জুমবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার সূচি অনুসারে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দেড় ঘণ্টা পর্যন্ত। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

প্রথম দিন ২ ডিসেম্বর কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৬ ডিসেম্বর হাদিস ও উসুলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্হ-১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়), ১২ ডিসেম্বর আল ফিকহ-২য় পত্র, আরবি সাহিত্য (মুজাব্বিদ মাহির বিভাগ) ও পদার্থবিজ্ঞান ২য় পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন-১ম পত্র (তত্ত্বীয়) ও ভাজভিদ-১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র (তত্ত্বীয়) এবং ভাজভিদ-২য় পত্র পরীক্ষা হবে।

করোনার কারণে চলতি বছর আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিভাগ থেকে নির্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচির বিশেষ নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থী সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও এনালগ ঘড়ি সঙ্গে রাখতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন।

এছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতেও পারবে না। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৩ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন আসে।

আর এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.