Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ধেয়ে আসছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’, আঘাত হানবে যে এলাকায়
আন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’, আঘাত হানবে যে এলাকায়

By Md EliasJanuary 30, 20262 Mins Read

শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে। এ শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। খবর সিএনএনের।

আসছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাভাসে বলছে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঝড়টির প্রভাব শুরু হবে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাত ও প্রায় হারিকেন-গতির দমকা হাওয়া মিলিত হয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে। ঝড়ের গতিপথ উপকূলের আরও কাছাকাছি হলে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও তুষারপাত ও প্রবল বাতাস দেখা দিতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে। পরিভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় বোম্বোজেনেসিস। এর ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে। এর প্রভাবে এমন সব এলাকায়ও তুষারপাত ঘটবে যেখানে সাধারণত শীতকালীন আবহাওয়া খুব কমই দেখা যায়।

দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কতা ও সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে রয়েছে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া। এসব এলাকার অনেক অংশ এখনো গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এলাকাটিতে তখন বরফে ঢাকা সড়ক, ভ্রমণব্যবস্থার বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৭টি অঙ্গরাজ্যে কোনো না কোনো ধরনের আবহাওয়া সতর্কতা, নজরদারি বা সতর্কবার্তা জারি রয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ অ্যাপালাচিয়ান অঞ্চল, জর্জিয়া, ক্যারোলাইনা ও দক্ষিণ ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য ও পূর্ব নর্থ ক্যারোলাইনা, মধ্য ও উত্তর-পূর্ব সাউথ ক্যারোলাইনা এবং দক্ষিণ ভার্জিনিয়ায় ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। কোথাও কোথাও এর চেয়েও বেশি তুষারপাত হতে পারে। এছাড়া সাউথ ক্যারোলাইনার রাজধানী কলাম্বিয়াতে ২০১০ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।

‘মিমিকে ছাড়ব না’, হাসপাতালের বেড থেকেই হুমকি অভিযুক্তের

জর্জিয়ার উত্তরাংশ ও সাউথ ক্যারোলাইনার পশ্চিম এলাকাতেও তুষার জমতে পারে। এমনকি এক ইঞ্চির কম তুষারপাতও আটলান্টার মতো শহরে বড় ধরনের দুর্ভোগ তৈরি করতে পারে। এলাকাটিতে তুষার খুবই বিরল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026

Latest News

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa