Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আস্তে আস্তে কমে আসছে পেঁয়াজের দাম
জাতীয়

আস্তে আস্তে কমে আসছে পেঁয়াজের দাম

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাজারে বর্তমানে অতিরিক্ত চাহিদা ও বাড়তি লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই মাঠ থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন পাবনার সুজানগর উপজেলার চাষিরা। দেশের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা।

আস্তে আস্তে কমে আসছে পেঁয়াজের দাম

Advertisement

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম শনিবার জানান, নতুন এ চারা পেঁয়াজ আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুরোপুরিভাবে চাষিরা মাঠ থেকে উঠানো শুরু করবেন। তখন আস্তে আস্তে পেঁয়াজের দাম অনেক কমে আসবে।

শনিবার তাঁতিবন্দ ও মধুপুরসহ উপজেলার গাজনার বিলের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মাঠ থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

পোড়াডাঙ্গা গ্রামের কৃষক আলাল হোসেন বলেন, এখন দাম বাড়তি দেখে  আমরা মাঠ থেকে পেঁয়াজ তুলে ফেলছি। এ পেঁয়াজ বিক্রি করতে আমাদের এখন আর হাট-বাজারে যেতে হচ্ছে না। ব্যাপারীরা এসে কৃষকদের বাড়ি থেকেই বর্তমানে ৩৮০০-৪০০০ টাকা মণ দরে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন।

অপর কৃষক আব্দুল বাতেন বলেন, পেঁয়াজ এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি, যে কারণে আকারে একটু ছোট। আরও সপ্তাহ দুয়েক মাঠে থাকলে ঠিক হইত এটা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গত বছর সুজানগরে ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে চারা পেঁয়াজের আবাদ হলেও এবার এ উপজেলায় পেঁয়াজের আবাদ হয়েছে ১৭ হাজার ৭২০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়া ও সঠিক সময়ে সার বীজ দিতে পারায় কৃষকরা প্রতি বিঘা জমি থেকে উচ্চ ফলনশীল চারা থেকে ৮০ থেকে ৯০ মণ এবং হাইব্রিড জাতের চারা থেকে ১০০-১২০ মণ পর্যন্ত পেঁয়াজ এবারে ঘরে তুলতে পারবে।

শনিবার বোনকোলা হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক জিয়াউর রহমান বলেন, চারা পেঁয়াজ উৎপাদন করতে প্রতি বিঘায় তাদের শ্রমিক, সার ও বিষসহ যে পরিমাণ টাকা খরচ হয়েছে আর বর্তমানে তারা যে দামে পেঁয়াজ বিক্রি করছেন তাতে অনেকটাই লাভবান হচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

জুন 21, 2026
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

জুন 21, 2026
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026

Latest News

ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa