Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রথম পূর্ণ কর্মদিবসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এর মধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহত আন্দোলনকারীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং সরকারি চাকরিতে বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল উল্লেখযোগ্য।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুসারে, যত তাড়াতাড়ি সম্ভব আহত আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত করা হবে। তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার সম্পূর্ণ বহন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেবে।

একই সঙ্গে নিহতদের পরিবারকেও সাহায্য করবে সরকার।

বাংলাদেশি শিক্ষার্থী ও জনগণের সমর্থনে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও দণ্ডিত ৫৭ প্রবাসীর মুক্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে পরামর্শ শুরু করবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে দেশটির সরকারের সঙ্গে কথা বলবেন।

চুক্তিভিত্তিক সব নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে। কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের সুপারিশ দিতে মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ধরনের জঘন্য হামলা প্রতিরোধের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বসবেন।

এছাড়া আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালু হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া এবং মিরপুরের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোতে থামবে না।-ইউএনবি

বাড়ছে রাত্রিকালীন সেনা টহল, কমছে ডাকাতির ঘটনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.