
মঙ্গলবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ফিনেন্সিয়াল সেন্টারের এমিরেটস ফিনেন্সিয়াল টাওয়ারের ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের সদর দপ্তরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি’র সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর চেয়ারম্যান শেখ মাজিদ বিন হামিদ আল কাসিমি, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর ম্যানেজিং ডিরেক্টর শেখ সুলতান, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর ম্যানেজিং ডিরেক্টর শেখ সাঈদ, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর এক্সিকিউটিভ ডিরেক্টর রাউফ আলী, ইকোনমিক গ্রুপ হোল্ডিংস এর আইটি ম্যানেজার আবিদীন সুলাইমান, এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর চিফ টেকনিক্যাল অফিসার আরিফ রেজা, এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মামুন আকবর।
এই সমঝোতা স্মারকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষে সাক্ষর করেন বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি এর পক্ষে সাক্ষর করেন ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের নির্বাহী পরিচালক রাউফ আলী।
এই সমঝোতা স্মারকের (এমওইউ) এর ফলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) হাইটেক নলেজ শেয়ারিং, আইআইইউসির গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের চাকরির সুযোগ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, স্টাডিস ও সার্ভে, ফ্যাকাল্টি মেম্বার ও অফিসারদের ইন-প্ল্যান্ট ট্রেনিং ও স্পেশাল টেকনিক্যাল ট্রেনিং, শিক্ষার্থীদের ইন্টার্নি, প্রোজেক্ট ওয়ার্ক, আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি, আইটি ইনফ্রা-স্ট্রাকচার উন্নতকরণ ও ডাটা সেন্টার তৈরি, গেস্ট লেকচারস সহ আরও বিভিন্ন প্রকারের সুজোগ-সুবিধা পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



