Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ ইউএনও’র উদ্যোগে অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন
গাজীপুর ঢাকা পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

ইউএনও’র উদ্যোগে অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন

By rskaligonjnewsAugust 7, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: গাজীপুর জেলার কালীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া এলাকায় অরক্ষিত আছে রেল ক্রসিং। আর এ অরক্ষিত রেল ক্রসিংয়ে গত ৫ জুলাই দিবাগত রাত দুইটার দিকে ট্রেনের সঙ্গে মাইক্রোবাস ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন চালক নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো ৫ যাত্রী আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একইস্থানে আরো একটি রেল দূর্ঘটনা হয়। সেখানেও ঘটে হতাহতের ঘটনা।

ইউএনও’র উদ্যোগে পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা (3)

Advertisement

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। এ সময় স্থানীয়রা ইউএনও’র কাছে ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে এক জোড়া ব্যারিয়ারের দাবি জানান। পরে ইউএনও তাদের আশ্বস্ত করেন।

জানা গেছে, বছরের পর বছর ধরে তুমলিয়া কাপাসিয়া রোড এলাকার স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি দাবি বাস্তবায়ন করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন ইউএনও। ওই এলাকায় রেল ক্রসিংয়ে দুটি ব্যারিয়ার স্থাপন ছিল স্থানীয়দের সময়ের দাবি। বিগত সময়ের ইউএনও’রাও সাধ্যমত চেষ্টা করেছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি আর আলোর মুখ দেখেনি। স্থানীয়রা ধরেই নিয়েছিল এটি হয়তো আর বাস্তবায়িত হবে না। কিন্তু ইউএনও মো. আজিজুর রহমান মাত্র দুই মাসের মধ্যে দুর্ঘটনাপ্রবণ এই রেল ক্রসিংটিতে নিজ উদ্যোগে দুই পাশে দুটি ব্যারিয়ার স্থাপন করেন। শুধু ব্যারিয়ার স্থাপন করেছেন তা নয়, তিনি মাঝে মধ্যে ওই এলাকায় উপস্থিত থেকে পথচারী ও গাড়ী চালকদের সচেতন করার পাশাপাশি উক্ত ক্রসিংসহ রাস্তাটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আর এভাবে কালীগঞ্জের দীর্ঘদিনের মরণ ফাঁদকে নিজের অর্থায়নে এক জোড়া ব্যারিয়ারের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করলেন ইউএনও মো. আজিজুর রহমান। নিজ উদ্যোগ ও অর্থে এমন সমস্যার সমাধানে খুশি স্থানীয়রা। আর এতে করে ওই স্থানটিতে রেল দূর্ঘটনা কমবে বলে মনে করেন স্থানীয়রা।

ইউএনও’র উদ্যোগে পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা (2)

এ ব্যাপারে ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস রোডে নির্মাণ কাজ চলমান থাকায় কালীগঞ্জের ভেতরের এই রাস্তাটিতে যানবাহন চলাচলের সংখ্যা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। ফলে দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। কেবল জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে দুটি দূর্ঘটনা ঘটে। আর সেই দূর্ঘটনায় হতাহত হয়। এ অবস্থায় ইউএনও রেলওয়েসহ সংশ্লিষ্ট উঁচ্চ পর্যায়ে বিষয়টি লিখিতভাবে জানানোর পাশাপাশি সরাসরি যোগাযোগ করেছেন।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রক্রিয়াগত কারণে কয়েক মাস সময় লাগার কথা জানান। কিন্তু তাতে বসে না থেকে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে গত ২৮ জুলাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের সহযোগিতায় ব্যারিয়ারদুটি স্থাপন করি।

ইউএনও’র উদ্যোগে পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা, কমবে রেল দুর্ঘটনা (1)

উল্লেখ্য, ইউএনও মো. আজিজুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) দেড় বছরের অধীক সময় কাজ করার পর পদোন্নতি নিয়ে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ৩৪তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা। প্রায় ২ মাসের মধ্যেই তিনি বেশ কিছু ব্যতিক্রমী কাজ করে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন। এর মধ্যে তাঁর হস্থক্ষেপে অরক্ষিত রেল ক্রসিং এ ব্যারিয়ার প্রাপ্তিটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

মধুপুরের চাষিরা স্বপ্ন দেখছে ফিলিপাইনের আনারসে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa