Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেন সেনাবাহিনীর গোলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত ২
আন্তর্জাতিক

ইউক্রেন সেনাবাহিনীর গোলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত ২

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 21, 2022Updated:February 21, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তে দুই মাস ধরে রাশিয়ার সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর গোলার আঘাতে দেশটির পূর্বাঞ্চলে রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দুইজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেন সেনাবাহিনীর গোলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত ২

Advertisement
রবিবার এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আরআইএ নিউজ এজেন্সি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন ইতোমধ্যে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

গত প্রায় এক দশক ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল এলাকা রুশ বিচ্ছিন্নতাবাদীদের দখলে আছে। বিচ্ছিন্নতাবাদীরা সেই এলাকাকে পৃথক একটি দেশ হিসেবে ঘোষণা করেছে। সেই দেশের নাম লুহানস্ক পিপল’স রিপাবলিক। যদিও, কিয়েভ এই দেশের অস্তিত্ব কখনও মেনে নেয়নি।

আট বছর আগে কিয়েভ এবং ইউক্রেনের রুশ বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়; কিন্তু গত দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ রুশ সেনার উপস্থিতির জেরে ফের দু’পক্ষের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা।

গত কয়েকদিন ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত শুরু হয়েছে। মর্টার, গোলাসহ ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ বিদ্রোহীরা; এবং উভয়পক্ষই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণের জন্য পরস্পরকে দোষারোপ করছে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংকট মূলত পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই সংকট শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সম্প্রতি অবশ্য কিছু সৈন্যদল প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়; তবে এই বক্তব্যের সত্যতা নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরাষ্ট্রসমূহ।

ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয়, মূলত সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টির করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। কারণ, ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই রাশিয়া পাশ্চাত্য আধিপিত্যবাদের বিরোধী।

এই সংকট সমাধানে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ‍যিনি কিছুদিন আগে মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করে এসেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের আহ্বানের উত্তরে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন জো বাইডেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa