Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইউরোপের লিগে যোগ দিচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল
খেলাধুলা ফুটবল

ইউরোপের লিগে যোগ দিচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: দুটি ভিন্ন মহাদেশ হওয়ায় ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে কদাচিৎই খেলতে দেখা যায় ব্রাজিল-আর্জেন্টিনাকে। গেল বিশ্বকাপের পর থেকে যেমন ব্রাজিল কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হয়নি একবারও, আর্জেন্টিনা খেলেছে এক ম্যাচ জার্মানির বিপক্ষে।

ইউরোপীয় ও লাতিন আমেরিকান দলগুলোকে নিয়মিত মুখোমুখি হতে দেখার সে অপেক্ষা এবার ঘুচল বলে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আর কনমেবল একসঙ্গে মিলে কাজ করার ঘোষণা দিয়েছে সম্প্রতি। তার অংশ হিসেবেই এবার দক্ষিণ আমেরিকান দলগুলোকে দেখা যাবে ইউরোপের উয়েফা নেশন্স লিগে। ফলে মেসি-নেইমারের আর্জেন্টিনা-ব্রাজিলকে এবার নিয়মিতই লড়তে দেখা যাবে ফ্রান্স-জার্মানির মতো দলগুলোর বিপক্ষে।

উয়েফা সহ-সভাপতি জ্বিগনেভ বনইয়েক জানিয়েছেন বিষয়টি। তিনি এক সাক্ষাৎকারে জানান, বছর দুয়েক আগে পথচলা শুরু করা এই টুর্নামেন্ট শিগগিরই দক্ষিণ আমেরিকার দশ দলকে নিয়ে পরিসর বাড়াবে নিজেদের। শেষ কয়েক দিনে প্রতি দুই বছরে এক বিশ্বকাপ আয়োজনের তোড়জোড় চালাচ্ছে ফিফা, আসছে সোমবারে এ নিয়ে আরও এক আলোচনায় বসবে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। উয়েফা-কনমেবলের এই পদক্ষেপকে ইউরোপীয় সংবাদ মাধ্যম দেখছে সেটা ঠেকানোর একটা চেষ্টা হিসেবেই।

বনইয়েক বলেন, ‘চলতি ফরম্যাটে এটাই উয়েফা নেশন্স লিগের শেষ আসর। কনমেবলের সঙ্গে আমরা একটা বৈঠকে বসেছিলাম। ২০২৪ এর পর থেকে সেই মহাদেশের দলগুলোও এই টুর্নামেন্টে যোগ দেবে।’

তবে লাতিন দলগুলো যোগ দিলে কী ফরম্যাটে খেলা হবে নেশন্স লিগ, সেটা এখনো ঠিক হয়নি, জানালেন উয়েফা সহসভাপতি। বললেন, ‘কোন ফরম্যাটে এটা খেলা হবে, আমরা এখনো কাজ করে যাচ্ছি। জাতীয় দলগুলোর খেলার সূচি খুবই ঠাসবুনটের, যে কারণে আপনি খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না।’

সে কারণেই ২০২৪ এর পর প্রথম আসরে দক্ষিণ আমেরিকান দলের সংখ্যা থাকবে ছয়, ইঙ্গিত দিলেন বনইয়েক। সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে প্রথম আসরে দেখা যাবে কলম্বিয়া, পেরু, চিলি, উরুগুয়ের মতো দলগুলোকে; তাদের খেলতে দেখা যাবে স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও ইতালির মতো দলগুলোর বিপক্ষে। নেশন্স লিগ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জায়গা দখল করে নেওয়ায় গেল বিশ্বকাপের পর থেকে দেখা যায়নি যেটা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর্জেন্টিনা ব্রাজিল
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.