Advertisement

জুমবাংলা ডেস্ক : আখেরী মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফজর নামাজের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে তুরাগ নদের তীর। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় আজ ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, বিশ্ব ইজতেমায় ময়দানে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এদিকে আখেরী মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের চাপ বাড়বে। এজন্য আলাদা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কয়েকটি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে কামারপাড়া সড়ক, টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। আখেরী মোনাজাতে অংশ নিতে এবং মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে ঘরে ফিরে যাওয়ার জন্য এই অংশে যানবাহন বন্ধ রাখা হবে। আখেরী মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিরা বের হয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

ধারণা করা হচ্ছে, আজ বেলা ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।

এদিকে, মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.