জুমবাংলা ডেস্ক: আজ বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের দিনে

Advertisement
ঘটনাবলি :
১১৮৭ – মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে।
১৬২০ – তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
১৮৩১ – বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়।
১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।
১৮৩৯ – নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭ – বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
১৮৬৩ – জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন।
১৮৭০ – ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
১৯৬৪ – আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৮৬৭ – হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭৩ – নারী টেনিস খেলোয়ার বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্কে পরাজিত করেন।
১৯৯২ – আহছান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৯ – বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন।
২০০০ – চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০১ – রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
২০০৫ – যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।

জন্ম :
১৪৮৬ – ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থারের জন্ম।
১৮৩৩ – নোবেল শান্তি পুরস্কার বিজয়ী [১৯০৭] ইতালিল মানব-হিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতার জন্ম।
১৯৪৩ – নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা জন্মগ্রহন করেন।

মৃত্যু :
১২৪৬ – কিয়েভের শাসক মিখাইলের মৃত্যু হয়।
১৯৭১ – নোবেলজয়ী [১৯৬৩] গ্রিক কবি জর্জ সেফেরিসের মৃত্যু।
১৯৭৫ – নোবেলজয়ী [১৯৬০] ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরসের মৃত্যু।
১৯৮৬ – ছান্দসিক ও রবীন্দ্র-বিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনের মৃত্যু।
১৯৯৬ – অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ মৃত্যুবরণ করেন।
২০১১ – আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী মৃত্যুবরণ করেন।

৫ হাজার কোটিপতি বেড়েছে এক বছরে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google