জুমবাংলা ডেস্ক: আজ শনিবার ৮ জুলাই ২০২৩, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের দিনে

Advertisement

ঘটনাবলি:
১৪৯৭ – ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।
১৭৬০ – ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।
১৮০৭ – রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮১৭ – কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়।
১৮৫৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
১৯১৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
১৯২০ – ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।
১৯৩৭ – তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।
১৯৪৮ – আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।
১৯৯০ – আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।
২০০৬ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

জন্ম:
১৮৭৫ – জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।
১৮৯২ – ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।
১৯০৯ – কবি বিষ্ণু দে’র।
১৯১৪ – জ্যোতি বসু, বিশিষ্ট ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
১৯৩৩ – ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।
১৯৩৯ – মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।
১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
১৯৮১ – আনাস্তাসিয়া মিসকিনা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু:
১৮২২ – ইংরেজ কবি পার্সি বিসি শেল।
১৮৫৫ – মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।
১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।
১৯৯৪ – উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।
১৯৯৭ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।

টিভিতে আজকের (৮ জুলাই ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google