গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএল

Advertisement

রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য আসবে।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি রূপান্তরিত হয়েছে ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে।

এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজটি এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজটি ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’ এবং ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজটি ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

একইসঙ্গে ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’, ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজটি ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজটি ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.