
বুধবার (০১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড.শাহাদাৎ হোসেন আজাদ, টিএসসির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকি বিল্লাহ, চারুকলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, আইন প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান ও ফরেন অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকলোজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল।
এছাড়াও পরিবহন প্রশাসক হিসাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাসরিন ও শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমের দায়িত্ব পুনর্বহাল রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



