ইসলামি বিশ্ববিদ্যালয়

Advertisement
নাজিম হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে।

তবে এখনো ৩০৪টি আসন খালি রয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪৫ টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১টি আসন খালি রয়েছে।

সোমবার ( ৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আসন খালি থাকার বিষয়ে আগামী বুধবারের পর বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হবে। উপস্থিতি যারা থাকবে তাদের স্বাক্ষর নিয়ে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, প্রথম থেকে সপ্তম মেধাতালিকায় যারা নিশ্চয়ন করেছে তাঁদের আমাদের শিক্ষার্থী হিসেবে ধরে এখনো মোট ৩০৪টি আসন ফাঁকা আছে। যদি এর মধ্যে কেউ ভর্তি না হয় তাহলে ফাঁকা আসন বাড়বে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google