Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে গুঞ্জন চলছিলো কখন তার মৃতদেহ ইরানে পৌঁছাবে।

ইরানি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে পৌঁছানোর কথা রয়েছে। ইরাকের বাগদাদের অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তারা।

এদিকে ইরাকি জনগণের অনুরোধে সোলাইমানিসহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার বিকালে তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।

এর আগে শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি। এ সময় নিহত হয় আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর সকল মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। আর এই ঘটনায় মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়বে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

আর সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.