Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের
জাতীয় শিক্ষা

উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের

By Bhuiyan Md TomalFebruary 12, 20242 Mins Read

উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের

Advertisement
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাগৈতিহাসিক থেকে ঔপনিবেশিক কালের প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীটি ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার ( ১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

প্রদর্শনীতে মিশরীয় সভ্যাতার নিদর্শন পিরামিড, সিন্ধু সভ্যতা, মহাস্থানগড়, ময়নামতি, শালবনবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার ছাড়াও প্রাগৈতিহাসিক বিভিন্ন যুগের স্তর দেখানো হয়।

এর আগে বিভাগের সহযোগী সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি’র উদ্যোগে একটি র‍্যালি বের হয়। পরে কেক কেটে, বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করা হয়।

আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির সহ-সভাপতি মুশফিকুর রহমান খান বলেন, আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির দায়িত্বে আমরা যখন আসি তখন আমাদের একটা পরিকল্পনা ছিল যে বিভাগের ১০ বছর পূর্তির উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করব এবং তার ভিতরে প্রত্নতত্ত্বের একটি প্রদর্শনী রাখব। আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্নতত্ত্বের বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, যে কোনো জ্ঞানের সাথে যদি জনগণের সম্পৃক্ততা না হয় তাহলে সে জ্ঞান কাজে লাগে না। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রদর্শনী। আমাদের এই কুমিল্লা অঞ্চলটি একটি সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। এই প্রত্নতত্ত্ব অঞ্চল সম্পর্কে আশপাশের মানুষ কে জানানোর জন্য এই প্রদর্শনী আয়োজন করেছি।

উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীর আয়োজন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের

তিনি আরো বলেন, এই ধারাবাহিকতায় আমরা ফেব্রুয়ারি ২৭ ও ২৮ তারিখে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করতে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী, কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রত্নতত্ত্ব বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মেডিকেলে প্রথম হওয়ার পর যা বললেন তানজিম মুনতাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026

Latest News

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa