ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পাবনার বেড়ায় গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে আয়নুল হক সেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আয়নুল।

এ ঘটনায় অন্তত ২০টি বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ৩ জনকে আটক করেছে। বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মাছখালি গ্রামে মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রামাণিক গোষ্ঠি (সালা উদ্দিন গ্রুপ) ও শেখ গোষ্ঠির (আতাই মেম্বর গ্রুপ) মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার (১৫ এপ্রিল) সন্ধায় মাছখালি গ্রামের হাবিবর প্রামাণিকের ছেলে মজিবর প্রামাণিক (৩৫) ও একই গ্রামের মিন্টু শেখের ছেলে আব্দুল্লাহর (২৫) মধ্যে জলায় মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে মজিবরের ভাই রওশনকে মারপিট করে প্রতিপক্ষ।

এরই জের ধরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রামাণিক গোষ্ঠির লোকজন লাঠিসোটা নিয়ে শেখ গোষ্ঠির লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষ লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। দু’দিন ধরে সংঘর্ষের ধারাবাহিকতায় সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন বৃহস্পতিবার বিকেলে জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। ৩ জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানান। মামলার প্রস্ততি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.