Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news এক মন্তব্যে ভেঙেছিল আত্মবিশ্বাস, ১০ বছর ক্যামেরার সামনে হাসেননি নেহা ধুপিয়া
Bangladesh breaking news বিনোদন

এক মন্তব্যে ভেঙেছিল আত্মবিশ্বাস, ১০ বছর ক্যামেরার সামনে হাসেননি নেহা ধুপিয়া

By Tarek HasanJune 1, 20262 Mins Read

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তারকাদের জীবন যতটা রঙিন ও ঝলমলে মনে হয়, বাস্তবতা অনেক সময় ততটা সহজ নয়। ক্যারিয়ারের শুরুতে পাওয়া একটি মন্তব্য যে একজন শিল্পীর আত্মবিশ্বাসে কতটা গভীর প্রভাব ফেলতে পারে, তারই উদাহরণ তুলে ধরলেন অভিনেত্রী ও উপস্থাপক নেহা ধুপিয়া।

নেহা ধুপিয়া

Advertisement

সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে এক আড্ডায় নিজের জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন নেহা। তিনি জানান, এক কাস্টিং ডিরেক্টরের মন্তব্যের কারণে প্রায় ১০ বছর ক্যামেরার সামনে হাসতে পারেননি।

নেহার ভাষ্য, অভিনয়জীবনের শুরুর দিকে একটি অডিশনের সময় এক নামী কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন, ‘খবরদার, হাসবে না! তোমার হাসিটা খুব বেশি চওড়া।’

সেই মন্তব্য যে তার মনে গভীরভাবে দাগ কেটেছিল, তা স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ওই মন্তব্যটা হয়তো তার কাছে খুব সাধারণ ছিল, কিন্তু আমার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। আমি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করি।’

একটি মন্তব্যই ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেয়। নেহা জানান, এরপর দীর্ঘ সময় তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার হাসির মধ্যে কোনো না কোনো খুঁত রয়েছে।

তার কথায়, ‘প্রায় ১০ বছর আমি অডিশনে, ফটোশুটে এমনকি ক্যামেরার সামনেও হাসা বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে হতো, আমার হাসিতে হয়তো এমন কিছু আছে যা মানুষ পছন্দ করবে না।’

তবে সময়ের সঙ্গে সেই মানসিক বাধা কাটিয়ে উঠেছেন নেহা। বর্তমানে তিনি নিজের প্রাণখোলা হাসি, রসবোধ এবং সাবলীল উপস্থাপনার জন্য দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

আরও পড়ুনঃ

দুর্ঘটনায় মারা যান শমিতার প্রথম প্রেমিক, তালিকায় রয়েছেন ক্রিকেটারও

সম্প্রতি স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে নতুন চ্যাট শো ‘ডাবল ডেট’ নিয়ে হাজির হয়েছেন নেহা। এরই মধ্যে শোটির ট্রেলার দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অনুষ্ঠানটিতে বলিউডের তারকা দম্পতি ও বন্ধুদের নিয়ে আড্ডা, মজার খেলা এবং নানা বিনোদনমূলক আয়োজন দেখা যাবে।

শোটি প্রসঙ্গে নেহা ও অঙ্গদ জানান, তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছেন যেখানে অতিথিরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজেদের গল্প শেয়ার করতে পারবেন। এখানে থাকবে না কোনো বিতর্কিত বা অস্বস্তিকর প্রশ্ন; বরং থাকবে আনন্দ, হাসি এবং বন্ধুত্বপূর্ণ মুহূর্ত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নেহা ধুপিয়া
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Amir Khan

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

June 22, 2026
coctel2

ককটেল টু: বক্স অফিসের হালচাল কী?

June 22, 2026
Boni

বনি কাপুরের কন্যার বিয়ে

June 22, 2026

Latest News

Amir Khan

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

coctel2

ককটেল টু: বক্স অফিসের হালচাল কী?

Boni

বনি কাপুরের কন্যার বিয়ে

parasto

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

জলি

আমি বাবার চোখের মণি ছিলাম : জলি

সন্তানদের ঢাল হয়ে থাকা বলিউডের তারকা বাবারা

সাদী ও পরীমণি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

শবনম ফারিয়া

বাবার শূন্যতা আর কখনো পূরণ হবে না: শবনম ফারিয়া

Kuli

আবার ‘কুলি’ হলেন ওমর সানী

চিত্রনায়িকা ববি

‘স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa