বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের সব গুরুত্বপূর্ণ তথ্য ও নিরাপত্তা সেটিংস সংরক্ষিত থাকে রাউটারের একটি ওয়েব ইন্টারফেসে। এখান থেকেই নেটওয়ার্কের নাম (SSID) পরিবর্তন, পাসওয়ার্ড আপডেট, সিকিউরিটি লেভেল নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ করা যায়।

ওয়াইফাই হ্যাকিং

Advertisement

তবে এসব পরিবর্তন করতে হলে আগে জানতে হবে রাউটারের আইপি অ্যাড্রেস, ইউজারনেম ও পাসওয়ার্ড। কীভাবে রাউটারের সেটিংসে ঢুকবেন এবং কোন অপশনগুলো পরিবর্তন করা জরুরি

কীভাবে জানবেন রাউটারের আইপি অ্যাড্রেস?

রাউটারের সেটিংসে ঢোকার প্রথম ধাপ হলো এর আইপি অ্যাড্রেস জানা। সাধারণত এটি ১৯২.১৬৮.১.১ হয়ে থাকে, তবে সব ক্ষেত্রে এক নয়।

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য

উইন্ডোজ ১১ : সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট > অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস > হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিস উইন্ডোজ ১১: সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট >> স্টেটাস > ভিউ হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন

প্রপার্টিস
এখানে ইথারেটেন বা ওয়াইফাই অপশনের নিচে ডিফল্ট গেটওয়ে হিসেবে যে নম্বরটি দেখাবে, সেটিই রাউটারের আইপি।

অন্যভাবে কমান্ড প্রম্পট খুলে আইপিকনফিগ লিখে এন্টার দিলেও ডিফল্ট গেটওয়ে অংশে আইপি ঠিকানা পাওয়া যাবে।

ম্যাক ব্যবহারকারীদের জন্য

অ্যাপল মেনু > সিস্টেম সেটিংস > ওয়াইফাই > কানেকটেড নেটওয়ার্ক > ডিটেইলস > টিসিপি/আইপি এখানেই রাউটারের আইপি অ্যাড্রেস দেখা যাবে।

লগইন তথ্য না জানলে কী করবেন?

আইপি অ্যাড্রেস ব্রাউজারে লিখলে রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড চাইবে। এটি সাধারণত ওয়াইফাই পাসওয়ার্ডের থেকে আলাদা।

অনেক রাউটারের গায়ে স্টিকার লাগানো থাকে, যেখানে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড লেখা থাকে যদি পরিবর্তন না করে থাকেন, অনেক ক্ষেত্রে ইউজারনেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড password হয় রাউটার ব্র্যান্ড (নেটগিয়ার, টিপি-লিংক, আসুস ইত্যাদি) অনুযায়ী ডিফল্ট লগইন তথ্য অনলাইনে সার্চ

করেও পাওয়া যায়
তবুও কাজ না হলে Routerpasswords.com ওয়েবসাইটে গিয়ে ব্র্যান্ড অনুযায়ী তথ্য দেখা যেতে পারে
সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হলো রাউটার রিসেট করা। রাউটারের ছোট রিসেট বোতামে পিন বা পেপার ক্লিপ দিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরলে সেটিংস ডিফল্টে ফিরে যাবে।

রাউটারের কোন সেটিংসগুলো বদলানো জরুরি?

রাউটারের ফার্মওয়্যারে ঢোকার পর আপনি নেটওয়ার্কের নাম, অ্যাডমিন পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড, সিকিউরিটি সেটিংস, গেস্ট নেটওয়ার্ক ও প্যারেন্টাল কন্ট্রোলসহ নানা অপশন নিয়ন্ত্রণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা যেগুলো পরিবর্তনের পরামর্শ দেন—

অ্যাডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড: ডিফল্ট থাকলে অবশ্যই পরিবর্তন করে নিন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: সহজে মনে রাখা যায়, কিন্তু আন্দাজ করা কঠিন— এমন পাসওয়ার্ড

ভালো বিকল্প
ভবিষ্যতে রিসেটের ঝামেলা এড়াতে পাসওয়ার্ড সংরক্ষণ করুন ওয়াইফাই পাসওয়ার্ড ও সিকিউরিটি আপডেট করুন

ওয়্যারলেস বা ওয়াইফাই সেকশনে গিয়ে ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। রাউটারের ব্র্যান্ড নাম যদি এখনো ওয়াইফাই নাম হিসেবে থাকে, সেটিও বদলে নেওয়া ভালো।

ধর্ষণ অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিকিউরিটি সেটিংসে নিশ্চিত করুন—

অন্তত WPA2-PSK (AES) চালু আছে নতুন ওয়াইফাই ৬, ৬ই বা ওয়াইফাই ৭ রাউটার হলে WPA3 ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সব পরিবর্তন শেষে সেটিংস Apply করে ব্রাউজার বন্ধ করলেই কাজ শেষ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.