আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ১৬ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে এক গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি হয়েছে রাশিয়া। দেশটির সামরিক নেতৃত্বকে উৎখাত আর সমাজে জেঁকে বসা অন্যায় ও দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়ে রীতিমতো বিদ্রোহে নেমেছে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার।

মস্কো

Advertisement

জানা গেছে, রাশিয়ার রাজধানী মস্কোর পথে এগোচ্ছে বিদ্রোহী ওয়াগনার বাহিনী। ইতোমধ্যে শহরটির মেয়র জানিয়েছেন, মস্কোর পরিস্থিতি কঠিন।

নিরাপত্তার স্বার্থে আগামী এক সপ্তাহ বাড়ির বাইরে সব প্রকার কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন মেয়র। সেইসঙ্গে সোমবার ছুটির দিন ঘোষণা করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ গুরুতর উদ্বেগের মধ্যে আছে বলে মনে হচ্ছে; কারণ ওয়াগনার সৈন্যরা শিগগিরই মস্কোতে পৌঁছাবে। সন্ধ্যার দিকে টেলিগ্রামে এই সৈন্যদের মস্কোমুখী বহরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

এদিকে রাজধানী মস্কোর আশপাশের শহরগুলো থেকে কাউকে শহরটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

টেলিগ্রামে এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন বলেন, মস্কোতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। তাই অপ্রয়োজনে শহরের ভেতর ঘোরাফেরা না করার নির্দেশ দেওয়া হলো।

বিদ্রোহ ঘোষণার পর মস্কোর অদূরবর্তী দুটি শহর ও একটি সেনা সদর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জানান, এসব অঞ্চল দখল করে কিছু নগদ অর্থও পেয়েছেন তারা।

এদিকে রাশিয়ার এমন অবস্থা দেখে মস্কোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ লাটভিয়া।

সূত্র : বিবিসি

টিকটক করতে গিয়ে নদীতে ভেসে গেলো কিশোর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google