
রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী আই এফ রহমান আদি জানান, তার বন্ধু শাকিলের মোটরসাইকেলের পেছনে বসে কারোয়ান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
আদি আরও বলেন, এ ঘটনায় আমার বন্ধু শাকিল গুরুতর আহত হয়ে মিরপুর ডেন্টালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ রাতের দিকে কারওয়ান বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আমাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



