নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “বহু ভাষায় শিক্ষা প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (০৮ সেপ্টেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Advertisement

এ উপলক্ষে বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী বহ্নি শিখা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রক্তের ক্রস ম্যাচিংয়ে নেওয়া হয় ৫ হাজার!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google