নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার

কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় ৭ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

Advertisement

বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার আঞ্চলিক মহাসড়কের দুবুুরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. রেজাউল করিম।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে পাঠিয়েছেন।

এসআই জানান, সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির পিকনিকের বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্থায় দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কালীগঞ্জ উপজেলার পুনসহি ও নুরন উচ্চ বিদ্যালয়ের ৭ পরীক্ষার্থী, অভিভাবক ও অটোচালকসহ ১০ জন আহত হয়।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google