Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ
ক্যাম্পাস

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ

By Saumya SarakarApril 29, 20243 Mins Read

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ

Advertisement
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির বাধার সম্মুখীন হন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মী ও শিক্ষক সমিতির নেতাদের মারামারি হয়। একইসাথে উপাচার্য ও শিক্ষক সমিতির নেতাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে।

রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুপুর ১ টা ১২ মিনিটে কার্যালয়ে প্রবেশ করতে গেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, দুপুর ১ টা ১২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করার জন্য প্রশাসনিক ভবনে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্যকে প্রবেশে বাধা দেয়। এই ঘটনার সূত্র ধরে প্রথমে শিক্ষক সমিতির সাথে উপাচার্যের ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশী নেতাকর্মীদের সাথে শিক্ষক সমিতির নেতাদের মারামারির ঘটনা ঘটে।

এই মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশী আমিনুর বিশ্বাসকে শিক্ষক সমিতির নেতারা মারধর করেন। এছাড়া শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা আবার শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপর চড়াও হন। এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.জান্নাতুল ফেরদৌসসহ আরো চারজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘একাধিকবার শিক্ষকদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা, সাবেক শিক্ষার্থীরা আক্রমন করেছে। এইরকম ঘটনা কোন বিশ্ববিদ্যালয়েই ঘটে নাই। আজকের এই ঘটনার পর আমরা উপাচার্যের পদত্যাগ চাই।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ইভেনিং এমবিএর শিক্ষার্থী বিপ্লব দাস বলেন, ‘আজকে আমরা প্রশাসনিক ভবনে ব্যাংকে ইএমবিএ কোর্সের জন্য টাকা জমা দিতে এসেছিলাম তখন দেখছিলাম উপাচার্য স্যার গেট দিয়ে ঢুকছেন। আমরা তখন শুধু স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখনই শিক্ষক সমিতির নেতারা স্যারকে ভিতরে ঢুকতে বাধা দেয়। আমরা সাথে থাকায় আমাদের উপরেও তারা আক্রমণ করেন।’

তিনি বলেন, ‘আমি নিজেও হাতে ব্যাথা পেয়েছি। তারপর যখন শিক্ষক সমিতির নেতাদের জিজ্ঞেস করতে যাই স্যার আপনারা কেন আমাদের সাথে এমন করলেন? তখন তারা আবার আমাদের উপরে আক্রমণ করেন। আমাদের একজন ব্যথা পেয়ে হাসপাতালে আছেন।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উপাচার্য আজকে যা করেছেন তা সারা দেশের উপাচার্যমহলের জন্যই লজ্জাজনক। উনি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিকল্পিতভাবে শিক্ষকদের উপর হামলা করেছেন। আবার তিনি মিথ্যাচার করছেন আমরা তাঁকে প্রবেশে বাঁধা দিয়েছি। বরং তাদের এসব কার্যক্রমে আমাদের ছয়জন শিক্ষক আহতও হয়েছেন।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে প্রবেশের বাঁধা দেয়ার সময় শিক্ষক সমিতির সাথে ধাক্কাধাক্কি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দাবি তারা তাদের কার্যক্রম চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমাদের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা তালা ভেঙ্গেছি। মাননীয় উপাচার্য স্যার যখন তার কার্যালয়ে যাওয়ার জন্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে যায় তখন তারা বাধা দেয় এবং উপাচার্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমাদের প্রক্টরিয়াল বডির যারা দ্বায়িত্ব পালন করছিলেন তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। আমি নিজেও আমার হাতে ব্যথা পেয়েছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ আবদুল মঈন বলেন, ‘আমাকে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে পরিচালনা করার জন্য। অথচ এরা কারা? এখানে (প্রশাসনিক বিল্ডিংয়ে) প্রবেশ করার সময় শিক্ষক সমিতির তিনজন আমার গায়ে হাত তুলেছে। একজন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যাকে অন্যায় ছুটি দেই নাই বলে আজ পার্সোনালি আমাকে আক্রমণ করেছে। আরেকজন হলো মোর্শেদ রায়হান, যিনি নম্বর টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত। আরেকজন হলো মার্কেটিংয়ের শিক্ষক মাহফুজ। এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিলো। এসব কোনভাবেই মেনে নেওয়ার মত না। আমি পুরো জাতির কাছে জানাতে চাই, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা সংস্কৃতি বন্ধ করতে চাই।’

এর আগে গতকাল শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের তিন দপ্তরে আবারো তালা দেন এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়ি আটকে পথরুদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার ৪০ বিশ্ববিদ্যালয়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa