Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ ক্যানসারের টিউমার অপসারণে বিশ্ব রেকর্ড রুশ চিকিৎসকদের
টপ নিউজ

ক্যানসারের টিউমার অপসারণে বিশ্ব রেকর্ড রুশ চিকিৎসকদের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 21, 2024Updated:March 21, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক :  ক্যানসারের টিউমার অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার চিকিৎসকরা। মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের একটি ক্যানসার হাসপাতালের সার্জন দল এক রোগীর ফুসফুস থেকে ১৭০টি মেটাস্টাসিস অপসারণ করেছেন।

ক্যানসারের টিউমার অপসারণে বিশ্ব রেকর্ড রুশ চিকিৎসকদের

Advertisement

ক্লিনিকের প্রেস সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার মস্কোর অন্যতম ক্যানসার হাসপাতাল এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি হাসাতালের ওই চিকিৎসকরা ৩৭ বছর বয়সি এক রোগীর ফুসফুস থেকে ৬টি সার্জারির মাধ্যমে এই মেটাস্টাসিসগুলো অপসারণ করেন। এই সার্জারিতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বের ক্যানসার চিকিৎসার ইতিহাসে এর আগে একজন রোগীর দেহ থেকে এত পরিমাণ মেটাস্টাসিস অপসারণ করার ঘটনা ঘটেনি।

মেটাস্টাসিস হলো ক্যানসার কোষের পরিপক্ব পর্যায়। দেহের কোনো অংশে ক্যানসার প্রভাবযুক্ত টিউমার হলে একপর্যায়ে সেই টিউমার থেকে পরিপক্ব ক্যানসার কোষগুলো রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। ক্যানসার কোষগুলো ধীরে ধীরে সুস্থ কোষগুলোকেও আক্রান্ত করে ফেলে। এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি রাশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক ক্যানসার চিকিৎসা কেন্দ্রগুলোর মধ্যে একটি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই রোগীর দেহে ২০২০ সালে হাড়ের বিশেষ ক্যানসার ওস্টেওসারকোমা শনাক্ত হয়। এরপর মস্কো ও জার্মানিতে বেশ কয়েক দফায় কেমোথেরাপি নিয়ে শরীরে ক্যানসারের ছড়িয়ে পড়া প্রাথমিকভাবে আটকে দিতে পারলেও পুরোপুরি বিপদমুক্ত হতে পারছিলেন না তিনি। কারণ, ক্যানসার ছড়িয়ে পড়ার পথ সংকোচনের পাশাপাশি দেহের ভেতর থেকে ক্যানসার কোষগুলো বের করারও প্রয়োজন ছিল তার। এজন্য প্রথমে জার্মানিতেও সার্জারি করেছিলেন তিনি। কিন্তু ওই সার্জারিতে মাত্র ১০ থেকে ১৫টি মেটাস্টাসিস অপসারণ করেতে পেরেছিলেন জার্মান সার্জনরা।

উল্লেখ, জার্মানির প্রটোকল অনুসারে, চিকিৎসকরা একক অস্ত্রোপচারের সময় ১০ থেকে ১৫টির বেশি মেটাস্টেস অপসারণ করবেন না।

এন এন পেত্রোভ ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অঙ্কোলজি হাসপাতালের বক্ষ ক্যানসার বিভাগের প্রধান ইয়েভগেনি লেভশেঙ্কো আরটিকে বলেছেন, টিউমার অপারেশনের তুলনায় মেটাস্টাসিস অনেক বেশি কঠিন ও সময়সাপেক্ষ সার্জারি। এই অপারেশনের ধকল কাটিয়ে উঠতেও রোগীর বেশ সময় লাগে। এ কারণে অধিকাংশ চিকিৎসক রোগীর দেহ থেকে ৩০ থেকে ৪০টি মেটাস্টাসিস অপসারণ করেই সার্জারি শেষ করেন। লেভশেঙ্কো আরও বলেছেন, আমরা মঙ্গলবার যে অপারেশন করেছি তার বয়স কম ছিল এবং তার শারীরিক অবস্থা দেখেও আমাদের মনে হয়েছিল যে তিনি সার্জারির ধকল সহ্য করতে পারবেন। এ কারণেই আমরা এই সাহস করেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

July 21, 2026
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026

Latest News

Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa