Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ মৃত্যুপথযাত্রী নারীকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী যুবক
বিভাগীয় সংবাদ সিলেট

মৃত্যুপথযাত্রী নারীকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী যুবক

By Saiful Islamফেব্রুয়ারি 28, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ওমানপ্রবাসী ইসমাইল শাহবাজ। আর দশজন প্রবাসীর মতো দেশে আসার পর সুন্দরী বধূ দেখে বিয়ে করবেন। প্রচলিত সমাজে এটিই বাস্তবতা। কিন্তু প্রচলিত সমাজব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্যান্সার আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক নারীকে বিয়ে করে উদাহরণ সৃষ্টি করলেন তিনি।
ইসমাইল শাহবাজ

Advertisement

শুধু সংসার করা নয়, জবার চিকিৎসার খরচ জোগানোর প্রত্যয় থেকেই এ বিয়ে করেন তিনি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল গফুরের সন্তান ইসমাইল শাহবাজ পাঁচ বছর যাবৎ ওমানে থাকেন। গত জানুয়ারি মাসে বাবার দুর্ঘটনার খবর শুনে দেশে আসেন। চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের আমীর আলীর মেয়ে শায়েস্তাগঞ্জ নর্থ ইস্ট আইডিয়াল টেকনিক্যাল কলেজের সিভিল ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী জবা আক্তারের সঙ্গে তাঁর অনেক দিনের পরিচয়। ২০১৭ সালে কলেজে পরিচয় হওয়ার পর তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক হলেও পরে জবা আক্তারের বোনম্যারো ক্যান্সার হলে জবা সে সম্পর্ক থেকে সরে যান।

জবা আক্তারের বাবা সৌদিপ্রবাসী আমীর আলীর আর্থিক অবস্থা ভালো না থাকায় মেয়ের যথাযথ চিকিৎসাও করাতে পারছিলেন না। বিষয়টি নজরে আসে চুনারুঘাটের সাংস্কৃতিক সংঘটন ধামালীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমেদের। তিনি জবা আক্তারের বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলে লন্ডনপ্রবাসী মামুন চৌধুরীসহ অনেকেই এগিয়ে আসেন। তাঁকে ভারতে নিয়ে দুইবার চিকিৎসা করানো হয়। এখনো মাসে ১০-১২ হাজার টাকা খরচ হয় তাঁর চিকিৎসায়। মাঝে মাঝে রক্তও দিতে হয়।

অ্যাডভোকেট মোস্তাক আহমেদ জবা আক্তারের চিকিৎসার বিষয়টি দেখভাল করেন জানতে পেরে ইসমাইল শাহবাজ তাঁর কাছে গিয়ে জবা আক্তারকে বিয়ের প্রস্তাব দেন এবং জবার চিকিৎসা খরচও বহন করবেন বলে জানান। পরে অ্যাডভোকেট মোস্তাক উভয় পক্ষের মুরব্বিদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিয়ের আয়োজন করেন। রবিবার দুপুরে উত্তর আমকান্দি গ্রামে জবা আক্তারের বাড়িতে আয়োজন করা হয় আকদ অনুষ্ঠানের। সেখানে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাঁদের।

প্রেমিকার সঙ্গে স্বামীকে বিয়ে দিলেন স্ত্রী

অ্যাডভোকেট মোস্তাক আহমেদ ফেসবুকে জবা আক্তার ও ইসমাইল শাহবাজের মানবিক বিয়ের খবর ও ছবি পোস্ট করলে মুহূর্তের মাঝেই তা ভাইরাল হয়। ইসমাইল শাহবাজের এই সাহসী উদ্যোগের অনেকেই প্রশংসা করেন।

জবা বলেন, ‘যেখানে নিজের বেঁচে থাকাটাই অনিশ্চিত সেখানে হাতে মেহেদি লাগিয়ে বধূ সাজবে তা ছিল কল্পনাবিলাস। কিন্তু ইসমাইল শাহবাজ সব কিছু জেনেশুনে এই বিয়ে করায় আজ আমার আনন্দের সীমা নেই। এটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। সব কিছু জেনেই তিনি আমাকে বিয়ে করেছেন। আমার চিকিৎসারও দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘

ইসমাইল শাহবাজ বলেন, ‘একজন মানুষ কেন এত আক্ষেপ নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে- এ চিন্তা থেকেই আমি বিয়ে করেছি। সব কিছু ভেবেই করেছি। আমি ওমানে থেকে যা উপার্জন করি তা থেকে জবার চিকিৎসার জন্য মাসে ১০-১২ হাজার টাকা ব্যয় করলে কোনো সমস্যা হবে না; ইনশাআল্লাহ। ‘

তিনি আরো বলেন, ‘প্রত্যেক মানুষেরই সমস্যা থাকতে পারে। ভালো কাজের প্রত্যাশা থেকে আমি এ বিয়ে করেছি। প্রথমে আমার পরিবারের লোকজন মানতে চায়নি। পরে সবাইকে বোঝালে তাঁরা রাজি হন এবং বিয়েতে অংশগ্রহণ করেন। ‘

অ্যাডভোকেট মোস্তাক আহমেদ বলেন, ‘বিয়েটি নিঃসন্দেহে অনন্য ও উদাহরণযোগ্য। আমি আমার স্ত্রীকে নিয়ে বিয়েতে অংশ নিয়েছি। ইসমাইল শাহবাজ সব সময় মানবিক কাজে পাশে থাকেন। মানবিক কাজে পাশে থাকার মানসিকতা থেকেই তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এত দিন বিভিন্নজনের কাছ থেকে সহায়তা এনে জবার চিকিৎসা করেছি। এখন আর তা নিয়ে চিন্তা করতে হবে না। জবার জন্য প্রায় ১০০ ব্যক্তি দুই লাখ ৬৯ হাজার ৫০০ টাকা প্রদান করেছেন। সেই টাকার ৪৯ হাজার ৫০০ টাকা এখনো আমার ব্যাংক হিসাবে জমা আছে। জবার যদি হঠাৎ চিকিৎসার জন্য বেশি টাকা প্রয়োজন হয় তখন সেখান থেকে দেওয়া হবে। আমার ভাই সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ তাঁর সেবা ডায়াগনস্টিক সেন্টারে ওর বিভিন্ন ধরনের পরীক্ষা বিনা মূল্যে করেছেন। ‘

ফেসবুকে বিভিন্নজন এ বিয়েকে স্বাগত জানিয়ে পোস্ট ও মন্তব্য করেছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘এ বিয়ে উদারতা ও মানবিকতার অনন্য উদাহরণ। আমি এ দম্পতির মঙ্গল কামনা করি। বিয়েটি সমাজে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করল। ‘

হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

জুন 16, 2026
Latest News
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa