Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে দুজন মঙ্গলবার ও একজন সোমবার রাতে মৃত্যুবরণ করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, যশোরের ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) সোমবার বিকাল ৪টায় ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

একই জেলার মনিরামপুর উপজেলার গাংরা গ্রামের এক নারী (৩৬) কিডনি সমস্যা নিয়ে সোমবার রাত ৯টায় সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। গভীর রাতে শ্বাসকষ্টের জন্য তাকে ফ্লু ওয়ার্ডে আনা হলে মঙ্গলবার সকাল ৬টায় তার মৃত্যু ঘটে।

অন্যদিকে, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মহানগরীর সোনাডাঙ্গা এলাকার এক বাসিন্দা (৩৯) মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মারা যান। তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন।

তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান শৈলেন্দ্র নাথ।  সূত্র : ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.