নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সাবিরুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

Advertisement

দায়িত্ব গ্রহণের পর তিনি নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়।
সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যে কোন কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূর করতে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণ যাতে পূর্ণসেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসেন। কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তার জন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি কর্পোরেশন থেকে ফিরে না যায়।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার: প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google