নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে অন্তত ৬০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরে আগুনে পুড়লো কলোনির ৬০ ঘর

Advertisement

শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।

কলোনির বাসিন্দা গার্মেন্টস কর্মী লতিফ মিয়া জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েক ব্যক্তি ঘর তুলে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google