নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মো. ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গেল প্রতিবন্ধির প্রাণ

Advertisement

নিহত ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে। বর্তমানে সে পূবাইল করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজল মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। সেসময় ট্রেন চলে এলে বাক প্রতিবন্ধী ফজল সরতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে বালুর স্তুপে মিললো যুবকের মরদেহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google