Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন
শিক্ষা স্লাইডার

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

By Saumya SarakarApril 27, 20243 Mins Read

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

Advertisement
জুমবাংলা ডেস্ক : গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এদিন ‘এ’ ইউনিট দিয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান।

তিনি বলেন, ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।’ তিনি আরও বলেন, ‘ভর্তিইচ্ছু যেসব পরীক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিলেন, তাঁদের আসনবিন্যাস জবি ক্যাম্পাস ও এর আওতায় থাকা পাঁচটি উপকেন্দ্রে সাজানো হয়েছে।’

এর আগে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে।

এ বছর প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) (‘এ’ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদন পত্র গ্রহণের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করেছেন।

এছাড়া মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত সব প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আশা করি, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারব।’

এদিকে, তীব্র তাপপ্রবাহের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসে। কারণ এই গরমে অভিভাবকদেরই কষ্ট করতে হবে বেশি। জবি উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাহাদুর শাহ পার্কে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করেছি, সুপেয় পানির ট্যাংক ও জরুরি চিকিৎসার জন্য চিকিৎসকের ব্যবস্থাও করেছি।’

শেষ হলো ৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

June 25, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026

Latest News

প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa