Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খুলনা ঘূর্ণিঝড়ে উড়ে গেল স্কুলের ছাউনি, গাছতলায় ক্লাস
খুলনা শিক্ষা

ঘূর্ণিঝড়ে উড়ে গেল স্কুলের ছাউনি, গাছতলায় ক্লাস

By Saumya SarakarJune 10, 20242 Mins Read

ঘূর্ণিঝড়ে উড়ে গেল স্কুলের ছাউনি, গাছতলায় ক্লাস

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরার আশাশুনির বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের টিনের ছাউনি উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস করতে হচ্ছে তৃতীয় শ্রেণির ৬১ জন শিক্ষার্থীকে। তীব্র রোদে গরমে ও বৃষ্টিতে অনেক সময় ক্লাস বন্ধ রাখা হয়। তবে বেশিভাগ সময় এভাবে কোমলমতি শিশুদের পাঠদান চলে বলে জানান সংশ্লিষ্টরা।

আশাশুনি উপজেলার বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, পড়ালেখায় এগিয়ে থাকলেও কক্ষ সংকটে ব্যাহত হচ্ছে ওই স্কুলের পাঠদান। তার ওপর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে স্কুলের একটি ক্লাসরুমের টিনশেড উড়ে গেছে। এতে ক্লাস বন্ধ করে দিতে হয়েছে। তবে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ৬১ ছাত্র-ছাত্রীকে বাধ্য হয়ে মাঠে খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস করতে হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, ঝড়ে টিন উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। গরমে কষ্ট হয়; আবার বৃষ্টি হলে ভিজতে হয়।

এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন জানান, কক্ষ সংকটের কারণে দুই শিফটে ক্লাস নিতে হচ্ছে। এতে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। সেজন্য দ্রুত ভবনের কাজ শুরুর দাবি জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষিকা শাকিলা খানম জানান, স্কুলে একটি নতুন ভবন অনুমোদন হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও ভবন নির্মাণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ নিয়ে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবকরা উৎকণ্ঠায় থাকেন।

অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত ভবনের টিনশেড সংস্কারের দাবি জানান তারা। তা না হলে শিক্ষার্থীসহ শিক্ষকরাও জীবনের ঝুঁকিতে পড়বেন।

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান আলী জানান, টিনশেড উড়ে যাওয়ায় মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে সংস্কার করে পাঠদানের উপযোগী করা হবে।

আশাশুনির বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০ জন।

প্রয়োজনে ছুটিতেও অনলাইনে ষষ্ঠ-নবম শ্রেণির ক্লাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026
এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

July 3, 2026
SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

July 3, 2026

Latest News

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

প্রাথমিক বৃত্তি

প্রাথমিক বৃত্তির ফল নিয়ে দুঃসং বাদ

চতুর্থ শ্রেণি

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa