Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news চকরিয়ার ৫০ একর বনভূমি অপরাধীদের আস্তানা
Bangladesh breaking news অপরাধ-দুর্নীতি

চকরিয়ার ৫০ একর বনভূমি অপরাধীদের আস্তানা

By Tarek HasanSeptember 29, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে নির্মমতার শিকার হয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার সেই ‘রিজার্ভপাড়া’। উঁচু-নিচু টিলা শ্রেণির পাহাড় এবং গগনচুম্বী গর্জনগাছে আচ্ছাদিত এই সংরক্ষিত বনভূমির ভেতরই কয়েক বছরে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ বসতি, যা রিজার্ভপাড়া হিসেবেও পরিচিত। অনুন্নত যোগাযোগব্যবস্থাসহ একেবারে নির্জন পরিবেশে হওয়ায় সংরক্ষিত বনভূমির এই স্থানটি একেবারে নিরাপদ আস্তানা হয়ে ওঠে সশস্ত্র বনদস্যু-ডাকাত-সন্ত্রাসীদের কাছে। দুই বছর ধরে এই রিজার্ভপাড়াটিই হয়ে ওঠে দুর্ধর্ষ শতাধিক অপরাধীর নিরাপদ আস্তানা।

চকরিয়ার ৫০ একর বনভূমি অপরাধীদের আস্তানা
ছবি : কালের কণ্ঠ
Advertisement

বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীলরা বলছেন, মূলত এই রিজার্ভপাড়াটিই হচ্ছে অপরাধীদের অভয়ারণ্য। এখান থেকেই পরিচালিত হয়ে আসছে বনের গাছ কাটা, গবাদি পশু চুরি, মানুষের বাড়িঘর ও চিংড়ি জোনে ডাকাতির মতো অহরহ ঘটনা। একেবারে নির্জন ও নিরাপদ আস্তানা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোও সহজে সেখানে অভিযান পরিচালনা করতে সাহস করে না। তাই দিন দিন আরো বেপরোয়া হয়েই শতাধিক সশস্ত্র বনদস্যু-ডাকাত-সন্ত্রাসী প্রতিনিয়ত অপরাধকর্ম সেরে এখানে নিরাপদ আবাস গড়ে তুলেছিল।

অবশ্য সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যার পর কয়েক দিন ধরে ডুলাহাজারার সংরক্ষিত বনভূমির ভেতরের আলোচিত এই রিজার্ভপাড়া, ডুমখালী, কাটাখালীসহ আশপাশের গ্রামগুলোতে চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এতে একের পর এক সশস্ত্র সন্ত্রাসী-ডাকাত ধরাও পড়ছে। বর্তমানে এসব গ্রামের অবৈধ বসতিগুলোর সদস্যদের দিন কাটছে অনেকটাই আতঙ্কে। গ্রেপ্তার এড়াতে অপরাধীরা গাঢাকা দিয়ে রয়েছে।

বন বিভাগ ও স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিরা জানিয়েছেন, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বন বিটের অধীন পূর্ব ডুমখালীর সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৫০ একর বনভূমিতে কয়েক বছরে গড়ে উঠেছে পাঁচ শতাধিক অবৈধ বসতি। শুধু তা-ই নয়, পূর্ব ডুমখালীর এ এলাকাটি বর্তমানে রিজার্ভপাড়া হিসেবেও পরিচিত। উঁচু-নিচু ও টিলা শ্রেণির পাহাড়বেষ্টিত সেই রিজার্ভপাড়াটি বলতে গেলে সবার কাছেই এখন আতঙ্কের জনপদ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এক মাদরাসা শিক্ষক বলেন, ‘রিজার্ভপাড়াটি কয়েক বছর ধরে পুরোপুরি বনদস্যু-সন্ত্রাসীদেরই নিয়ন্ত্রণে ছিল। বলতে গেলে এখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো ধরনের নিয়ন্ত্রণও ছিল না।

এতে অপরাধীরা প্রতিনিয়ত নানা অপকর্ম চালিয়েছে।’
রিজার্ভপাড়ার কয়েকজন নিরীহ লোকজন জানায়, প্রতিনিয়তই বনদস্যু-সন্ত্রাসীদের ভয়-আতঙ্কে তটস্থ থাকতে হচ্ছিল তাদের। সূর্যাস্তের পর রিজার্ভপাড়ার নিরীহ লোকজন ঘরের বাইরেও বের হতে চায় না। জরুরি প্রয়োজনে যারা বের হয়, তাদেরকে কৈফিয়ত দিতে হয় অপরাধীদের কাছে।’

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘শান্ত ডুলাহাজারাবাসীর কাছে আতঙ্কের জনপদ হয়ে উঠেছিল পূর্ব ডুমখালী রিজার্ভপাড়া। সংরক্ষিত বনভূমি হলেও ওই এলাকাটি পুরোপুরি সন্ত্রাসী ও বনদস্যুদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের কাছে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি।’

ইউপি চেয়ারম্যান বলেন, ‘সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যার পর সুযোগ এসেছে বন বিভাগ তাদের সংরক্ষিত বনভূমি থেকে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার। এটি বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ একর বনভূমি পুনরুদ্ধারসহ সেখানে বৃক্ষরাজি সৃজনও করা যাবে।’

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, ‘সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা বা অপরাধীদের যেসব নিরাপদ আস্তানা গড়ে তোলা হয়েছিল, তা একে একে গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে।’

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন বলেন, ‘উত্তর বন বিভাগের পাঁচটি বিটের মধ্যে একমাত্র ডুলাহাজারা বন বিটের পূর্ব ডুমখালীর রিজার্ভপাড়াটি নিয়েই যত মাথাব্যথা আমাদের। বন বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন বনভূমি ও গাছপালা রক্ষায়।’

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল, কার প্রতিপক্ষ কে

যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘বন বিভাগ যদি উদ্যোগ নেয়, তাহলে অবৈধ বসতি উচ্ছেদসহ সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

স্বর্ণের দাম ভরি

স্বর্ণের দাম ভরি কমল ৪ হাজার ৩৭৪ টাকা, নতুন দর কার্যকর আজ থেকেই

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa