চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-৬ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাথমিক ও বেসরকারি ফলে এ চিত্র দেখা যায়।
চট্টগ্রাম-৫ আসনটির ১৪৩ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৭০টির ফলাফলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত খেলাফত মজলিসের মাওলানা নাছির উদ্দিন মুনীর রিকশা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৫১ ভোট।
চট্টগ্রাম-৬ আসনে ঘোষিত ফলাফলে ৫৭ কেন্দ্রের ফলাফলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩৭৪ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন ১১ হাজার ৫৮৫ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


