
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর এ বিষয়ে নোটিশ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত দেবে সবাইকে তা মানতে হবে। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকা ছাড়া পরীক্ষা দিতে পারছে না, তাই সব পরীক্ষা স্থগিত করা হবে।
মনিরুল হাসান আরও বলেন, প্রজ্ঞাপনটা হাতে পাওয়ার পর আমরা এই বিষয়ে নোটিশ দেবো। বিশ্ববিদ্যালয় খোলার পর পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



