Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Jobs চাকরি ফিরে পেলেন গাজীপুরের দুই পোশাক কারখানার ২০০ শ্রমিক
Jobs গাজীপুর

চাকরি ফিরে পেলেন গাজীপুরের দুই পোশাক কারখানার ২০০ শ্রমিক

By Saumya SarakarNov 15, 2024, 11:11 AM Asia/Dhaka2 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরে চাকরিচ্যুত ২০০ পোশাক শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কারখানা দুটি হচ্ছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের চাকরিতে পুনর্বহাল করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে, বিভিন্ন অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

জানা গেছে, কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করা হয়। নিয়মিত শ্রমিকরা দুইদিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর তারা সোমবার (১১ নভেম্বর) থেকে হঠাৎ করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের জন্য কর্মবিরতি পালন করেন।

তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরও ৭৭ জনকে চাকরিচ্যুত করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ বেশ কয়েকজনকে মারধর করেন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের সার্ভিস বেনিফিট ফেরত দেওয়ার শর্তে চাকরিতে যোগদানের কথা জানায়। বৃহস্পতিবার সকাল থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগদান করেন। তবে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছে শুধু তারাই চাকরিতে যোগদান করতে পারবেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেননি তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছেন শুধু তারা কাজে যোগ দিয়েছেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেননি তারা কাজে যোগদান করেননি।

প্রসঙ্গত, ৩ নভেম্বর হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান নেন। এ সময় শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়েও কাজে ফেরাতে পারেনি। পরে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে দুই দফায় প্রায় ২০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছিল।

দুপুরে নিখোঁজ শিশুর মরদেহ সন্ধ্যায় মিলল পুকুরে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Duet

ডুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

May 17, 2026, 3:15 PM Asia/Dhaka
Gazipur

স্ত্রী, তিন সন্তান ও শ্যালক হত্যায় গলা কেটে ও শ্বাসরোধে মৃত্যু: ময়নাতদন্তে নৃশংসতার চিত্র

May 11, 2026, 9:09 PM Asia/Dhaka
Kobor

একই সাথে হলো জানাজা, পাশাপাশি ৫ কবরে চিরনিদ্রায় শায়িত তিন বোন, মা ও মামা

May 10, 2026, 3:31 PM Asia/Dhaka
Latest News
Duet

ডুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

Gazipur

স্ত্রী, তিন সন্তান ও শ্যালক হত্যায় গলা কেটে ও শ্বাসরোধে মৃত্যু: ময়নাতদন্তে নৃশংসতার চিত্র

Kobor

একই সাথে হলো জানাজা, পাশাপাশি ৫ কবরে চিরনিদ্রায় শায়িত তিন বোন, মা ও মামা

গাজীপুরে ৫ খুন

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুর

গাজীপুরে একই পরিবারের পাঁচ জনকে গলাকেটে হত্যা

গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ

টঙ্গীর মাজার বস্তিতে ‘গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ’, আটক ৩৭

Moszid

মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম

BNP

বিএনপির ৬ নেতা বহিষ্কার

ঘরে স্ত্রীর লাশ

ঘরে স্ত্রীর লাশ রেখে তালাবন্ধ করে পালিয়েছেন যুবক

ছেন জিয়েন গাও

শ্রীপুরে ‘লম্বা মরিচ’ চাষে সফল ছেন জিয়েন গাও

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp