ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে তালিকাভূক্ত হতদরিদ্রের ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের দায়ে ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব হোসেন বিশ্বাসকে (৪৫) তিনমাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মাইজপাড়া ইউনিয়নের ডিলার পিয়ারী খাতুনকে (৪১) ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য প্রতিমাসে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল চার উপকারভোগীকে না দিয়ে চার বছর ধরে তা আত্মসাত করেন নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রামেশ^রপুর গ্রামের সোহরাব হোসেন বিশ্বাস।

এ ঘটনায় মাইজপাড়া ইউনিয়নের হতদরিদ্র চাল ডিলার পিয়ারী খাতুন যাচাই-বাছাই না করে মেম্বারকে সহযোগিতা করেন। এ অপরাধে তাদের কারাদন্ড ও জরিমানা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.