Advertisement

জুমবাংলা ডেস্ক : জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভি ও পোনা রক্ষায় দেশের ১৩টি জেলায় সম্মিলিত বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে প্রায় ২ হাজার ৬’শ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা এসব জাটকা মাছ ১৩টি জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।  রবিবার (১২ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ১৩টি জেলায় এসব অভিযান চালানো হচ্ছে।

জেলাগুলো হলো: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুর। এসব অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। জানা যায়, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে গত ৭ জানুয়ারি থেকে প্রথম ধাপে এ অভিযান শুরু হয়।, যা শেষ হবে আগামী ১৩ জানুয়ারি। অভিযান শুরু হবার পর থেকে মোট ৫ দিনে এখন পর্যন্ত ৯১৭টি বেহুন্দি জাল, চার কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ৬২৭টি অবৈধ জাল জব্দ করা হয়।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ১৩১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩০টি অভিযানে ৭৬৯টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এছাড়া ছয় লাখ টাকা জরিমানা এবং ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এদিকে, দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন সম্মিলিত এ বিশেষ অভিযান পরিচালিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.