Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস জাঁকজমকভাবে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
ক্যাম্পাস বিশেষ দিবস

জাঁকজমকভাবে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

By ABM MannanFebruary 27, 20232 Mins Read

কাবির আবদুল্লাহ্, হাবিপ্রবি প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেম’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’।
জাঁকজমকভাবে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

Advertisement

পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‍্যালি বের করে পরিসংখ্যান বিভাগ। এসময় র‍্যালিটি ক্যাম্পাসের ড. এম. এ. ওয়াজেদ ভবন থেকে শুরু করে বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর সামনে গিয়ে শেষ হয়।

পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে আলোচনা এবং সকাল ১১ টা ৪০ মিনিটে পোস্টার প্রেজেন্টেশন হয়। এরপর পরিসংখ্যান বিভাগের ল্যাব এবং বিগত কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. রাজিব দে এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হাসান। এছাড়াও ভার্চুয়াল টেকনিক্যাল সেশনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

টেকনিক্যাল সেশনে ২ টা ১৫ মিনিটে শুরু হয় কুইজ প্রতিযোগিতা উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২ টা ৪৫ মিনিটে কোডিং প্রতিযোগিতা, দুপুর ৩ টার সময় কবিতা আবৃত্তি, ৩ টা ৩০ মিনিটে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেমের উপর পাবলিক স্পিকিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, “দেশের উন্নয়নয়ের ক্ষেত্রে পরিসংখ্যানিক তথ্য উপাত্ত অপরিসীম। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরিসংখ্যান ব্যুরোকে একটি ভালো অবস্থানে রূপ দিয়েছিলেন যা বর্তমানে একটি স্মার্ট ব্যাবস্থাপনার মাধ্যমে কাজ করছে”।

এদিকে সভাপতির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হাসান বলেন, “এসডিজির ১৭ টি লক্ষ্যমাত্রার মধ্যে ষোলটিতেই পরিসংখ্যানের মডেল ব্যবহার করা হয়েছে। দিন দিন পরিসংখ্যানের গুরুত্ব বেড়েই চলছে। বৃহৎ পরিসরে এবারে ২য় বারের মতো হাবিপ্রবিতে আমরা পরিসংখ্যান দিবস আয়োজন করেছি, যাতে করে শিক্ষার্থীদের মাঝে পরিসংখ্যানের গুরুত্ব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পরে। হাবিপ্রবি প্রশাসনসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার কারণে আমরা সুন্দরভাবে জাতীয় এ দিবসটি আয়োজন করতে পেরেছি। তাই অনুষ্ঠানটি স্বার্থক করতে যারা নিরলসভাবে কাজ করেছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

উল্লেখ্য যে, অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ পরিসংখ্যানের তথ্যের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি ডাটা সাইন্স, মেসিং লার্নিং এর বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    June 23, 2026
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    June 23, 2026
    কাবাডি হ্যান্ডবল

    আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

    June 23, 2026

    Latest News

    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    কাবাডি হ্যান্ডবল

    আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa