Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। আবেদন চলবে আগামী ২০ এপ্রিল (২০২৪) পর্যন্ত। এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্প খরচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। এ বছর ভর্তি ফি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। পুরো কোর্স শেষ করতে খরচ হবে ৩০ হাজার টাকা। প্রথমে ভর্তির সময় ১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর বাকি টাকা পরে দিতে হবে।

১২টি বিষয় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি।

গুরুত্বপূর্ণ তারিখ
*অনলাইনে আবেদন শুরু: ২৫ ফেব্রুয়ারি
*অনলাইনে আবেদন শেষ: ২০ এপ্রিল
*অনলাইনে ফি জমা শেষ দিন: ২৩ এপ্রিল
*মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ থেকে ২৬ মে। (সময় সকাল ১০টা)
*ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ: ৬ জুন ২০২৪
*ক্লাস শুরুর তারিখ: ১ জুলাই

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রি এবং স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ২৩ এপ্রিলের (২০২৪) মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩ ও ০১৬৭৩৮৩৬০৯৪ নম্বরে।

স্কুল-কলেজের শাখা ক্যাম্পাস থাকছে না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.