Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি
Bangladesh breaking news রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

By Tarek Hasanজানুয়ারি 24, 20264 Mins Read

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছিল ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ১১ দলীর আসন সমঝোতার সেই জোট হয়ে যায় ১০ দলের।

জামায়াত লেবার পার্টি

Advertisement

আবারও আসন সমঝোতার এই জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন নয়, জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্যে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। খোদ বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান এমন ইঙ্গিতই দিয়েছেন।

১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। এমন কথা চাউর হয়েছে। আপনারা কী সত্যিই যাচ্ছেন? জানতে চাইলে ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে।

তিনি বলেন, আমি নিজে নির্বাচনে এবার নেই, তবে আমাদের দলীয় ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন নিয়ে ওইভাবে এখন কিছু করা সম্ভব না। হয়ত একটা ফরমেটে..। ১০ দলীয় জোটে যাওয়ার কথাবার্তা হচ্ছে। দেখি আপনারা জানতে পারবেন।

মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানবো।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে। বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগস্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থিদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন।

২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরবর্তীতে যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের ‘ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কী না’ প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেছিলেন, ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দল নিয়ে গঠিত জোটের পথচলা শুরু হয়।

বাকি দলগুলো হলো— বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

প্রথমে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আট দলের ব্যানারে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে শেষমুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বিদায় নেয়।

১১ দলের আসন সমঝোতার জোট হয়ে যায় ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট। যেখানে ইসলামী আন্দোলন ব্যতীত নেতৃত্বের আসনে এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তবে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই নতুন জোট সঙ্গীর কথাবার্তা চলছিল। আবারো ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’ জোটে পরিণত হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটটি।

শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোট হবে বলে জানিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় হামিদুর রহমান আযাদ বলেন, দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি।

একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল… আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।

আরও পড়ুনঃ

দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে রেকর্ড দামে, ভরি কত?

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কথাবার্তা হচ্ছে। ১০ দলীয় জোট বড় হচ্ছে। অন্তত একটা দল তো নিশ্চিত জোটে যুক্ত হচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

জুন 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa