জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির আগে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরের পক্ষ থেকে কোনো সহিংসতা হলে- তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবির ও এর অঙ্গ-সংগঠনকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ওদের বিরুদ্ধে আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করছি। সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা অনেক আছে।’

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে, সেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফশিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

আজ দেশের সব মসজিদে দোয়া, কাল শোক মিছিল করবে আ. লীগ

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, সংবিধান লঙ্ঘন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’-এর রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.